শিবগঞ্জে পদ্মায় ডুবে কৃষক নিখোঁজ। চাঁপাই প্রতিদিন২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে ডুবে বাদশা আলী (৩০) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বাদশা উপজেলার মর্দনা চকটলা গ্রামের মো. মহাসিন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘাস কাটার জন্য নৌকায় করে পদ্মার চরে যাচ্ছিলেন বাদশা আলী। পারঘোড়ার পশ্চিমে শাখা পদ্মায় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা তীরে উঠলেও বাদশা আলী স্রোতের তোড়ে তলিয়ে যান।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সিরাজ উদ্দিন বলেন, ঘটনাস্থলে তাদের লোক গেছে এবং রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।


কোন মন্তব্য নেই