চট্রগ্রামে নব্য জেএমবির ৬ সদস্য আটক। চাঁপাই প্রতিদিন২৪

 


গত ফেব্রুয়ারিতে নগরের দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনায় আরও ৬ যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতার ৬ জন নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।


বুধবার (১৪ অক্টোবর) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে।  

চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়ার কেরানিহাট ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  


সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, লোহাগাড়া, কেরানিহাট ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে দুই নম্বর গেইটে ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা নব্য জেএমবির সদস্য।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.