চট্টগ্রামে র্যাবের হাতে অস্ত্রসহ আটক ২। চাঁপাই প্রতিদিন ২৪
রাউজানের শিকদারটেক মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (১৬ অক্টোবর) র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
আটক দুইজন হলো- রাউজান থানাধীন পশ্চিম গুজরা এলাকার খোকন দাশের ছেলে আকাশ দাশ (২৫) ও বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, রাউজানের শিকদারটেক মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান বলেন, আটক আকাশ দাশ ও মো. আরিফুল ইসলাম উঠতি সন্ত্রাসী। তারা নিজেরা প্রভাব বিস্তারের জন্য অস্ত্র ব্যবহার করেন। অস্ত্র কেনাবেচার সঙ্গেও তারা জড়িত।

কোন মন্তব্য নেই