কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার চারজন। চাঁপাই প্রতিদিন২৪
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৫টি ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত শনিবার রাতে নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র ওসি মোখলেছুর রহমান।
আটকরা হলেন, নাগেশ্বরী উপজেলার পশ্চিম সুখাতী এলাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মাইদুল ইসলাম, পূর্ব সুখাতী এলাকার রফিকুল ইসলাম ও ঝাকুয়াটারী এলাকার আলমগীর হোসেন।


কোন মন্তব্য নেই