রাজশাহীতে র্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক। চাঁপাই প্রতিদিন২৪
রাজশাহী মহানগরে র্যাবের অভিযানে মো. জহুরুল হাসান (২৬) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে মহানগরের সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জহুরুল নগরীর সাধুর মোড় এলাকার মুর্তজা আলীর ছেলে।
রোববার (১৮ অক্টোবর) সকালে র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে জহুরুলকে আটক করে। তিনি রাজশাহীর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দু’টি ককটেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই