শনির আখড়ায় ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ।চাঁপাই প্রতিদিন ২৪
রাজধানীর যাত্রাবাড়ীতে চার হাজার পিস ইয়াবাসহ আবু তাহের (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ কোতয়ালী জোনাল টিম।
কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ জানান, গ্রেফতার আবু তাহের দীর্ঘদীন যাবত কৌশলে কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করছিল। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।


কোন মন্তব্য নেই