রাজধানীর গাবতলীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক ।চাঁপাই প্রতিদিন ২৪
রাজধানীর গাবতলী এলাকা থেকে ফেন্সিডিলসহ মামুন আলী নামের (২০) এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ মিরপুর ক্যাম্প।
গাবতলী এলাকা হানিফ হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে একটি ক্যাভার্ড ভানে অভিযান চালিয়ে প্রায় ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে র্যাব ৪।
র্যাব ৪ সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, আটক মামুন আলী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে ফেন্সিডিল এনে রাজধানীতে বিক্রি করে আসছিলো। পরে আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব ৪। এসময় অভিযান চালিয়ে একটি ক্যাভার্ড ভ্যানসহ প্রায় ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।


কোন মন্তব্য নেই