নোয়াখালীতে ভেজাল ওষুধ জব্দ, ১ জনকে কারাদণ্ড



জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সদরে অবৈধ ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের আইয়ুবপুরে কিডনী রোগের ওষুধ কারাখানায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডাদেশ প্রাপ্ত সালহ উদ্দিন মাহমুদ (৬০) সদর উপজেলার রামকৃষপুর এলাকার মৃত জয়নাল আবদীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ২০ লাখ টকার অবৈধ কিডনী রোগের ওষুধ জব্দ করা হয়। এসময় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।









কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.