মদ্যপ অবস্থায় বখাটেদের হামলায়;আহত প্রহরী রেজাউলের অবস্থা আশংকাজনক
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে মদ্যপ অবস্থায় স্থানীয় বখাটেদের হামলায় গুরুতর আহত কাজলা দিঘির প্রহরী রেজাউল, অবস্থা আশংকাজনক। এই বিষয়ে দিঘির মালিক মোঃ বিএল আলী গোমস্তাপুর থানায় মামলা করেছে। তবে এখনও হামলাকারীরা গ্রেফতার হয়নি।
গত ৬ তারিখ রাত প্রায় ৯.৩০ মিনিটে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের কাজল দিঘির জোগানদার(প্রহরী) মোঃ রেজাউল ইসলাম এর উপর মদ্যপ অবস্থায় বর্বর হামলা করে।স্থানীয় বখাটে সন্ত্রাসীরা হলো বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলাম পুর গ্রামের আফাজ আলীর ছেলে রিপন আলী,আব্দুল কাদের(মোগলা) র দুই ছেলে ওয়াসিম ও আসিফ আলী, আফজাল হোসেনের ছেলে সুজন আলী,মৃত এনামুলের ছেলে আয়াতুল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মদ পানের জন্য জোর করে দিঘীর জোগানদারের নৌকা নিয়ে দিঘির মধ্যে খানে দীর্ঘ সময় ধরে মদ পান ও মাছ ধরে এই সময়ে জোগানদার মোঃ রেজাউল ইসলাম তাদের কাজে বাধা দিলে তাকে নৌকার বৈঠা, কিলঘুসি এলোপাথাড়ি ভাবে মারতে থাকে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন বেরিয়ে এলে তাদের কেও তারা মারধর করে। এসময় রেজাউলের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।
আশংকাজনক অবস্থায় তাকে রাতেই গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুদিন পার হয়ে গেলেও আহত রেজাউলের অবস্থার উন্নতি হয় নি।গরীব অসহায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরের হাসপাতালেও নিয়ে যেতে পারছে না।
স্থানীয় লোকজন জানায়, হামলাকারীরা এলাকায় বিভিন্ন চুরি ও মাদকের সাথে জড়িত।


দুঃখজনক
উত্তরমুছুন