পল্লবীতে শিশু উদ্ধার, অপহরণকারী নারী আটক ।চাঁপাই প্রতিদিন

শিশু অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব


রাজধানীর পল্লবী এলাকা থেকে ৯ বছরের শিশু উদ্ধারসহ নারী অপহরণকারী মোছা. সুমি বেগমকে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এ খবর নিশ্চিত করেন।


জিয়াউর রহমান জানান, অভিযোগের চার ঘণ্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে র‍্যাব-৪ এর একটি দল পল্লবী থানার ‘সি’ ব্লকে অভিযান চালায়। অভিযানে শিশু মিথিলা আক্তারকে (০৯) উদ্ধার ও অপহরণকারী চক্রের সক্রিয় এক নারী সদস্যকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি জিয়াউর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অসহায় গরিব ছোট বাচ্চাদের খাবার কিনে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অপহরণ করে দালালের কাছে বিক্রি করে আসছিলেন আটক নারী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.