র্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক তিনজন ।চাঁপাই প্রতিদিন
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১০ এর সদস্যরা।
আটক তিনজন হলেন- শান্ত (২২), শুকুর আলী (২৭), ও সোলেইমান (২২)।
অ্যাডিশনাল ডিআইজি কাইমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থেকে ৬০ কেজি গাঁজাসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি ডাম্প ট্রাক, চারটি মোবাইল ও তিন হাজার ১০০ টাকা। আটক তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই