শিবগঞ্জে আ.লীগের মনোনিত প্রার্থী ডাঃ শিমুলের আম্মা আর নেই


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সময়ের প্রভাবশালী নেতা ও সাবেক সাংসদ মরহুম ডাঃ মইনুদ্দিন আহমেদ মন্টুর সহধর্মীনি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলের আম্মা রোকেয়া আহমেদ (৭৪) আর নেই।

আজ রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



জানা গেছে, তিনি রাজশাহীতে ডাঃ শিমুলের বাসায় ছিলেন। শনিবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে রামেকে নেয়া হয়। সেখানের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১১টার সময় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ডাঃ শিমুল তার সদ্য মরহুমা মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

রোকেয়া আহমেদের মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও চাঁপাইবার্তা সম্পাদক জোবদুল হক, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষজন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.