রহনপুর-গোমস্তাপুর সড়কে ট্রাক্টর উল্টে আহত ২
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-গোমস্তাপুর সড়কে রোববার সকাল সাড়ে দশটার দিকে গোমস্তাপুর সোলেমান আলী ডিগ্রী কলেজ এর সামনে আউড় বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে মারাত্মকভাবে ২ ব্যক্তি আহত হন।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান নাসিম আলী জানান, অপরদিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে আউড় বোঝাই বড় ট্রাক্টরটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। টাক্টরের উপরে থাকা কয়েকজন কৃষক আউড় বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে।
তিনি আরো জানান, এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয় নি বলেও জানান ফায়ারম্যান নাসিম। বরেন্দ্র এলাকাগুলোতে ধানকাটা শেষে বর্তমানে কৃষকেরা দিনরাত আউড় ভর্তি করে বিভিন্ন যানবাহনে করে গন্তব্যে নিয়ে যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে সচেতন হয়ে যানবাহনে চলাচলের পরামর্শ দিয়েছেন এলাকার সূধীজন।

কোন মন্তব্য নেই