শিবগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ৩টি
বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১১
রাউন্ড গুলিসহ মানিক মিয়া (৩০) নামের
একজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার
বিকেল সাড়ে ৪টার দিতে শিবগঞ্জ
উপজেলার কানসাট বাজার সংলগ্ন
রাজপাড়ার সুমন ফিলিং স্টেশনের সামনে
থেকে তাকে গ্রেফতার করে র্যাব। আটক
মানিক মিয়া বগুড়ার জামিলনগর গ্রামের
আলম প্রামানিকের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে
শিবগঞ্জের কানসাট এলাকায় একটি বড়
ধরনের অস্ত্রের চালান লেনদেন হবে। উক্ত
সংবাদের ভিত্তিতে রোববার বিকেল
সাড়ে ৪টার দিকে র্যাব-৫, রাজশাহী এর
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের
একটি দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে
অভিযানে যায়। এসময় শিবগঞ্জ থানাধীন
মোবারকপুর ইউনিয়নের কানসাট বাজার
সংলগ্ন রাজপাড়া এলাকাস্থ মেসার্স সুমন
ফিলিং ষ্টেশনের সামনে সুকৌশলে
অভিযান চালিয়ে উল্লেখিত অস্ত্র ও
গুলিসহ মানিক মিয়াকে হাতেনাতে
গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে
গ্রেফতারকৃত মানিক মিয়া দীর্ঘদিন যাবৎ
অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার
কথা স্বীকার করেছে। এঘটনায় শিবগঞ্জ
থানায় অস্ত্র আইনে মামলা দিয়েছে র্যাব।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.