গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে
আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ প্রবীণ
হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখার
(রহনপুর) আয়োজনে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে
রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে সংগঠনটির প্রধান
কার্যালয়ে গিয়ে শেষ হয়। সংগঠনের
সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) মিন্টু কুমার বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক
এডি এম এ এস এম আব্দুল হামিদ, সাবেক
প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিশ্বাস,
ডাঃ আনসারুল হক, মাওলানা এনামুল হক,
ডাঃ আব্দুল কাদির ও সাবেক প্রধান শিক্ষক
শোয়ায়েব আলী প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন ২০১৮ পেশ
করেন সংগঠনের সম্পাদক আলহাজ্ব
আশরাফুল হক। সার্বিক পরিচালনার
দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
আখতারুল ইসলাম চয়ন।
আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ প্রবীণ
হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখার
(রহনপুর) আয়োজনে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে
রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে সংগঠনটির প্রধান
কার্যালয়ে গিয়ে শেষ হয়। সংগঠনের
সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) মিন্টু কুমার বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক
এডি এম এ এস এম আব্দুল হামিদ, সাবেক
প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিশ্বাস,
ডাঃ আনসারুল হক, মাওলানা এনামুল হক,
ডাঃ আব্দুল কাদির ও সাবেক প্রধান শিক্ষক
শোয়ায়েব আলী প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন ২০১৮ পেশ
করেন সংগঠনের সম্পাদক আলহাজ্ব
আশরাফুল হক। সার্বিক পরিচালনার
দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
আখতারুল ইসলাম চয়ন।

কোন মন্তব্য নেই