চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নৌকাডুবে এক শিশু নিখোঁজ


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
নারায়নপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে এক
শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু সদর
উপজেলার নারায়নপুর গ্রামের ৩২রশিয়া
গ্রামের মেসের আলীর ছেলে নাইম (৩)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকেল
৪টার দিকে নারায়নপুর ধুলাউড়ি ঘাট হতে
একটি নৌকা সুন্দরপুর ইউনিয়নের ৭নং
বাধের দিকে যাচ্ছিল। নৌকাটি ছেড়ে
কিছুদূর যাওয়ার পর নৌকার পিছনদিক ডুবে
যেতে শুরু করে। প্রচন্ড স্রোতের মুখে পড়ে
নৌকাটি পুরোটায় উল্টে যায়। এতে
নৌকাটিতে থাকা প্রায় ২৫-৩০জন যাত্রীর
সবাই সাতরে পড়ে উঠলেও ৩বছরের শিশু
নাইম তলিয়ে যায়।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি তদন্ত
আতিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি
শুনেছে এবং সংশিষ্ট ইউনিয়নের
চেয়ারম্যানের সাথে যোগাযোগ করাছেন
বলে জানান।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.