চাঁপাইনবাবগঞ্জে জেলহত্যা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শোকর্যালী অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের আয়োজনে শোকর্যালীটি দলীয় কার্যালয় হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস মোড়স্থ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, সহ-সভাপতি মোখলেসুর রহমান,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো.মনিরুল ইসলাম, জেলা যুব মহিলালীগের সভাপতি অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রহুল আমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সাবেক ছাত্রনেতা ফাইজার রহমান কনকসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং জাতীয় চার নেতার আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।



কোন মন্তব্য নেই