রাজশাহীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ৩জন

 


রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড়ে মুন্টির বাগানে এ‌ ধর্ষণের ঘটনা ঘটে।


রোববার (১ নভেম্বর) সকালে এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়।  


গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  


আটক ৩ জন হলেন- রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মো. শুকুর (৪০), গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের রনি (৩০) এবং বাবু (৪৫)।



গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই তরুণী রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা।


তবে তিনি রাজশাহী মহানগরীর শাহামখদুম এলাকায় ভাড়া থাকেন। সে কারণে কাশিয়াডাঙ্গা থানায় এসে অভিযোগ করেন।


আটক ৩ জন পূর্বপরিচিত স্বামী পরিত্যক্তা ওই তরুণীকে রাজশাহী শহর থেকে ফুসলিয়ে গোদাগাড়ীতে নিয়ে এসে আমবাগানে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

ওসি বলেন, কাশিয়াডাঙ্গা থানা, দামকুড়া থানা ও গোদাগাড়ী থানার যৌথ অভিযানে ৩ জনকে আটক করা হয়। তাদের গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

 


কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.