নাচোলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও চেক বিতরণ। চাঁপাই প্রতিদিন২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও চেক বিতরণ করা হয়েছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও চেক বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ফতেপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান।
উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব জানান, প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হিসেবে ১০টি হুইল চেয়ার, ৩টি সাদা ছড়ি, ১টি হিয়ারিং এইড এবং ক্যান্সার কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ৯জন রোগীর মাঝি ৯টি চেক ৫০হাজার টাকা বিতরণ করা হয়।
এছাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সাহায্যের ৬টি চেক ২০হাজার টাকা ৬ জনের মাঝে বিতরণ করা হয়েছে।



কোন মন্তব্য নেই