কুড়িগ্রামে ১৪ কেজি গাঁজাসহ ২জন আটক। চাঁপাই প্রতিদিন২৪
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারীহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর শঠিবাড়ী এলাকার আব্দুস ওমর ফারুক ও মাইদুল ইসলাম। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সাংবাদে নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারীহাট এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ওই দুই মাদককারবারিকে আটক করা হয়।



কোন মন্তব্য নেই