গোপালগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ, ভিডিও ধারণ; থানায় মামলা। চাঁপাই প্রতিদিন২৪



গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে। ধর্ষণের এ দৃশ্য মোবাইলে ধারণ করেছে তার এক বন্ধু। ধর্ষণের কথা কাউকে বললে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ওই ধর্ষক।



কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রামের ইব্রাহিম হাওলাদারের মাছের ঘেরপাড়ে শনিবার (৩ অক্টোবর) এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় তার মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেছেন।
ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী বলেন, শনিবার (৩সেপ্টেম্বর) সকাল ৯টায় মেধাবিকাশ ডিজিটাল স্কুলের সোহাগ স্যারের কাছ থেকে প্রাইভেট পড়ে স্থানীয় চৌধুরীর হাটে কলম কিনতে যায় সে। এ সময় একই উপজেলার পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদারের ছেলে ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী হোসাইন ও একই গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার তাকে ভয় দেখিয়ে ধারাবাশাইল গ্রামে অবস্থিত ইব্রাহিম হাওলাদারের মাছের ঘেরপাড়ে নিয়ে যায়।
ঘেরপাড়ের একটি টং-ঘরে আলী হোসাইন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। এতে ওই স্কুল ছাত্রী রাজি না হওয়ায় আলী হোসাইন তাকে মারধর করে। তার মারধরের কারণে একটা পর্যায়ে সে দূর্বল হয়ে পড়লে আলী হোসাইন তাকে ধর্ষণ করে। এ সময় তার বন্ধু মাসুদ হাওলাদার মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। এই ধর্ষণের কথা কাউকে বললে বা আগামীতে তাদের কথা না শুনলে এই দৃশ্য ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়া হয়।



এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে আজ সোমবার (৫ অক্টোবর) কোটালীপাড়া থানায় মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে মামলা করেছেন।


ধর্ষক ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসীরা।
কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাকারিয়া বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষনের মামলা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.