বেনাপোল সীমান্তে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ১ ।চাঁপাই প্রতিদিন২৪
বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ফয়সাল শেখ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সকালে সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ফয়সাল শেখ বড় আঁচড়া গ্রামের মজিদ শেখের ছেলে।
পুলিশ জানান, ভারত থেকে মাদকের একটি বড় চালান এসে বাংলাদেশ সীমান্তে সাদিপুর গ্রমে অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ফয়সাল শেখকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।



কোন মন্তব্য নেই