বরিশালে ১২ কেজি গাঁজাসহ দম্পতি আটক। চাঁপাই প্রতিদিন২৪



বরিশাল নগরীর রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- ওই বস্তির পলাশ হাওলাদার (৩৫) ও তার স্ত্রী লিপি বেগম (৩১)।

রাত ৯টায় নগরীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ ওই দম্পত্তিকে আটক করা হয়। আটককৃতদের কোতয়ালী থানায় সোপর্দ করে মামলা দায়ের করার কথা জানান তিনি।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.