রহনপুর পৌর মেয়রপ্রার্থী স্বপনের গণসংযোগে সাধারণ মানুষের ঢল
আসন্ন রহনপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন মেয়র মেয়রপ্রার্থী ফারুক হাসান স্বপন।
শুক্রবার বিকালে রহনপুর ঈদগাহ থেকে খোয়াড় মোড় পর্যন্ত গণসংযোগ করেন, পৌরসভার বৃষ্টি উপেক্ষা বিভিন্ন পেশার শত শত মানুষ গণসংযোগে অংশ নেন।
স্বপনের নেতৃত্বে, স্লোগান সহকারে একটি মিছিল খোঁয়াড় মোড়ে আসে। মিছিলকারিরা স্বপনকে মেয়র পদে দেখার জন্য বিভিন্ন স্রোগান দেন। মিছিল থেকে, স্বপনকে সমর্থন দেয়ার অনুরোধ জানানো হয়।
খোঁয়াড় মোড়ে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন ফারুক হাসান স্বপন।
এসময় মুষলধারে বৃষ্টি শুরু হলে, অনেকেই বৃষ্টিতে ভিজে বক্তব্য শুনেন। পথসভায়, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ফারুক হাসান স্বপন বলেন, দীর্ঘদিন ধরে তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শের রাজনীতি বাস্তবায়নে রাজনীতি করে যাচ্ছেন। কখনোই নিজের স্বার্থের কথা চিন্তা করেননি। অতীতে জেল খেটেছেন, নির্যাতন সহ্য করছেন। কখনোই শেখ হাসিনার রাজনীতি থেকে নিজেকে বিরত রাখেননি।
তিনি প্রতিশ্রুতি দেন, আগামীতে পর মেয়র নির্বাচিত হতে পারলে, সব সময় পৌরবাসীর পাশে থাকবেন। ন্যায্য অধিকার পৌরবাসির প্রতিষ্ঠিত করবেন।
তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত ডিজিটাল রহনপুর পৌরসভা গঠন করা হবে।
এজন্য তিনি বিভিন্ন সময় রাজনৈতিক মামলার জেলও খাটেন।এছাড়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দলীয় কারণে।



কোন মন্তব্য নেই