ময়মনসিংহে ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ আটক-২ মাদক ব্যবসায়ী

ছবি:সংগৃহীত 

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলো ট্রাকের চালক সামিউল ইসলাম ও ট্রাকের হেলপার আতিকুর রহমান।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনি. এএসপি তফিকুল আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২৯ আগস্ট শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার নারায়ণপুর গ্রামের বানার ব্রিজ সংলগ্ন মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিসএর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করেন।

এ সময় আটকৃত ঢাকা মেট্রো-ট ১৬-৮৭৮০ এর ট্রাকটি তল্লাসি করে পিছনে বডিতে লুকিয়ে রাখা ৫৮৫ বোতল ফেন্সিডিল এবং ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন। এই বিষয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.