জামিন পেলেন চকরিয়ার সেই মা-মেয়ে
![]() |
| ছবি সংগৃহীত |
কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির অভিযোগ এনে কোমরে রশি বেঁধে নির্যাতনসহ এলাকায় ঘুরানো সেই মা-মেয়েকে জামিন দিয়েছেন আদালত।
আজ (সোমবার) দুপুরে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) গরু চুরির অভিযোগে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে মারতে মারতে প্রকাশ্যে এলাকায় ঘুরিয়েছে কতিপয় লোকজন। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হলে স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুবুল হকের দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়।
এদিকে তাদেরকে এই ভাবে নির্যাতনের ছবি ও ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।

কোন মন্তব্য নেই