লালমনিরহাটে পর্নোগ্রাফি আইনে শাশুড়ির মামলা, জামাই গ্রেফতার

সংগৃহীত ছবি



লালমনিরহাটের হাতীবান্ধায় শাশুড়ির করা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হলেন তার মেয়ের জামাই ইকবাল হোসেন মান্না। তিনি উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। গত শনিবার তাকে নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করা হয়।

রোববার (২৩ আগস্ট) বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, একই উপজেলার সির্ন্দুনা ইউপির এক মেয়ের সঙ্গে প্রথমে প্রেম পরে বিয়ে হয় ইকবাল হোসেন মান্নার। কয়েকদিন সংসার করার পর তাদের মধ্যে কলহ শুরু হয়। তিন মাস ধরে ওই মেয়ে বাবার বাড়িতে অবস্থান করছে। এই সুযোগে ইকবাল হোসেন মান্না স্ত্রীর সঙ্গে তোলা বেশ কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। ওই ঘটনায় মামলা করেন ওই মেয়ের মা।



ওসি আরও বলেন, মামলার পর ইকবাল হোসেন মান্নাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। কিন্তু তিনি কয়েকদিন পালিয়ে ছিলেন। শনিবার রাত ১ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জলঢাকা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ইকবাল হোসেন মান্নাকে।ওই মেয়েটি নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ায় রবিবার রাতে আত্মহত্যারও চেষ্টা চালান বলে জানান ওসি ফারুক।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর অশালিন ছবি ছড়িয়ে দেওয়ায় পুরো জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.