বরগুনায় ফেসবুকে অশালীন ছবি ও ভিডিও পোস্টের অভিযোগে গ্রেপ্তার ১
র্যাব-৮ এর অভিযানে বরগুনায় সায়েম নামে এক যুবককে সাইবার অপরাধে গ্রেফতার করা হয়েছে।
আজ (রবিবার ২৩ আগস্ট) বিকেলে বরগুনা সদরের থানা পাড়া এলাকা থেকে অশালীন ও আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে সায়েমকে গ্রেফতার করে র্যাব।
জানা যায়, সায়েম ইসলাম জুইক (২৪) (ছদ্মনাম) এর মেয়েকে ভূয়া অশালীন ও অপ্রীতিকর ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে ফোন করে বিভিন্ন সময়ে হুমকি দেয়।
র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ ইফতেখারউজ্জামান বলেন,সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল সায়েম ইসলাম কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সায়েম তার অপরাধ স্বীকার করে। এ সময় তার কাছ থেকে তার ব্যবহৃত ফেসবুক আইডি ও হুমকি প্রদানের নম্বর গুলো উদ্ধার করা হয়। এ বিষয় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই