ইউক্রেনে ছেলেকে জেল থেকে পালাতে ৩৫ ফুটের সুড়ঙ্গ খুঁড়লেন মা!

ছবি: সংগৃহীত 

সম্বল বলতে একমাত্র ছেলে। ৫১ বছরের নারী ছেলেকে নিয়েই বেঁচে ছিলেন। কিন্তু খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয় তার ছেলের। সেই ছেলেকে জেল থেকে পালাতে সাহায্য করতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন মা।

৩৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া সুড়ঙ্গ খুঁড়ে ফেললেন তিনি। ছেলের জেল হওয়ার পর। জেলের কাছেই একটি বাড়ি ভাড়া নেন ওই ৫১ বছর বয়সী নারী। সারাদিন তিনি ঘরের মধ্যেই থাকতেন।যাতে আশপাশের লোক নতুন প্রতিবেশীর সঙ্গে আলাপ পরিচয় না করতে আসে।আর রাতে সবাই ঘুমিয়ে পড়লে সাইলেন্সর লাগানো ইলেকট্রিক স্কুটার দিয়ে মাটি খোঁড়ার কাজ করতেন তিনি। রাতেই সেই মাটি সরিয়ে ফেলতেন

জেলের মাঠ পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার সুড়ঙ্গ।তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের কাছে ধরা পড়ে যান ইউক্রেনের এই নারী। তাকেও গ্রেফতার করেছে ইউক্রেন পুলিশ। তবে ছেলের জন্য মায়ের এই কাজ দেখে অবাক সকলে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.