রাজশাহীতে শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী পালিত
বঙ্গবন্ধু’র জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকীতে রাজশাহীতে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত নগরীর কুমাড়পাড়াস্থ দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহিন আকতার রেণীসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই