সিরাজগঞ্জে ডিবির অভিযানে ৮টি পাইপগান সহ অস্ত্র ব্যবসায়ী আটক




সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৮টি পাইপগান সহ গোপাল চন্দ্র সুত্রধর নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (২৮ আগষ্ট) ভোররাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে দেশীয় তৈরি ৮টি পাইপগানসহ গোপাল চন্দ্র সুত্রধর (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। সে দৌলতপুর গ্রামের হরিপদ সুত্রধরের ছেলে। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর উপ-পরিদর্শক (এস আই) নাজমুল হক প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে জেলার বেলকুচি থানাধীন দৌলতপুর ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযার চালানো হয়। অভিযানে গোপাল চন্দ্র সুত্রধর নামের এক অস্ত্র ব্যবসায়ীকে ৮টি দেশীয় তৈরি পাইপগান সহ আটক করা হয়। তার নামে ইতি পূর্বে অশ্রসহ একাধীক মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.