রাজশাহীতে জঙ্গি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ফাইল ছবি


রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার জঙ্গি সদস্যের নাম ইসমাইল হোসেন (২৪)। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পলাশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।



র‌্যাব-৫ এর জনসংযোগ দপ্তর থেকে ইমেইলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করে। এসময় ইসমাইল হোসেনের কাছ থেকে সাতটি উগ্রবাদী বই ও একটি লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.