শিবগঞ্জে র্যাবের অভিযানে ৫১০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে রোববার রাত ১১ টার দিকে র্যাবের অভিযানে ৫১০ বোতল ফেনসিডিলসহ তাসির উদ্দিন ওরফে তাসু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি, শিবগঞ্জ উপজেলার ১৬ নং ছত্রাজিতপুর ৭ নং ওয়ার্ডের হাচা পাড়ার মৃত সাইফুদ্দিন বিশ্বাস ও মোসা. বিজলী বেওয়ার ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাসুকে ২ টি সাদা বস্তায় রক্ষিত ৫১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ৭ হাজার ৮০০ টাকাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই