নওগাঁয় ৮১ কেজি গাঁজাসহ আটক ২ -চাঁপাই প্রতিদিন২৪


নিয়ামতপুর ( নওগাঁ) : নওগাঁ জেলার মান্দা উপজেলায় ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-5। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৩২ লক্ষ টাকা। রাজশাহী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফেরীঘাট নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় গাঁজা বহনের কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ ১২-৫৪৫২) ৩টি মোবাইল সেট, নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার উত্তর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৩৮) ওএকই জেলার বি পাড়া গ্রামের মোসলেমের ছেলে মিজানুর রহমান মিজান (৩১)। মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান বলেন, RAB আটককৃতদের মান্দা থানায় সোপার্দ করেছে। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.