শ্রীমঙ্গলে শিশুর গলাকাটা লাশ উদ্ধার -চাঁপাই প্রতিদিন২৪


শ্রীমঙ্গলে ৫ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক।

গতকাল ৩০ শে জুন মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের বিলাসছড়া চা বাগানে রিমন গৌড়(৫) শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে। সে বিলাস ছড়া চা বাগানের শিবু রাম গৌড়ের এর ছেলে রিমন গরের ছেলে। নিজ বাড়ী হইতে দুপুর ১টার সময় পাশের বাড়িতে দুধ আনতে গেলে পরবর্তীতে দুধ নিয়ে না আসায় পরিবারের লোকজন এলাকায় খোঁজাখুঁজি করে বিকাল ৫ ঘটিকায় সময় শ্রীমঙ্গল বিটিআরআই বিলাসছড়া চা বাগানের ৪নং সেকশনের ছড়ার পাশে গলা কাটা অবস্থায় পরিবারের লোকজন দেখতে পায়।
সেখান থেকে ফোনে বিষয়টি থানা পুলিশকে জানালে মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান সার্কেল (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে শিশুটির অর্ধ গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয় জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি আমরা জানতে পারি। তাৎক্ষণিক আমরা সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান এর নেতৃত্বে ঘটনাস্থলে যাই। সেখান থেকে শিশুটির অর্ধ গলাকাটা লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য লাশটি নিয়ে এসে আজ সকালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।প্রকৃত আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.