চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ ২ জন আটক
![]() |
| চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ দু'জনকে আটক করেছে র্যাব। |
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের তানজিল মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) ও একই উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর উঠাপাড়া ৮নং ওয়ার্ডের এজাবুল হকের ছেলে ওবাইদুর ইসলাম (৩২)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, শিবগঞ্জ উপজেলার গোপালপুর ব্রিজের ১০০ গজ দুরে সাদ্দামের একটি আমবাগানে দুইজনের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাবের সদস্যরা তাদেরকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি শেষে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শ্যুটার গান, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ নগদ ১ হাজার ৪'শ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই