অসহায় শিশুদের নতুন পোষাক বিতরণ,স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন ফেরির”


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ রাজশাহী কলেজের শিক্ষার্থীদের দ্বারা গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন ফেরি”। অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে ১ম বারের মত প্রায় ৪০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কোরবানির ঈদ উপলক্ষে পোশাক বিতরণ করে “স্বপ্ন ফেরির” সদস্যরা।
রাজশাহী কলেজ শাখার আহবায়ক ইসাহাক রানা’র নেতৃত্বে ৫০ এর অধিক সদস্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়। প্রতিষ্ঠা হওয়ার অল্প সময়ের মধ্যেই বেশ কিছু সদস্য নিয়ে সংগঠনটি কাজ শুরু করে। বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী রয়েছে এখানে। প্রতিষ্ঠার শুরু থেকেই সদস্যদের আর্থিক ও মানসিক সহযোগিতায় সংগঠনটি সাফল্য অর্জণ করে।

আহবায়ক ইসাহাক রানা সহ দুখু, এ্যানি, সাদিকা সহ সংগঠনের সদদস্যদের অক্লান্ত পরিশ্রমে পোশাক বিতরণ কর্মসূচী সফল হয়েছে।

পথশিশুদের পোষাক বিতরণের দৃশ্য।
পোশাক দেওয়ার কথা শুনেই ছুটে আসেন অনেক শিশু। পোশাক পেয়ে বেশ খুশি সেই সব শিশুরা। তারা সুন্দর পরিবেশে সদস্যদের কাছ থেকে পোশাক নিয়েছেন। এতগুলো শিশুকে সাহায্য করতে পেরে “স্বপ্ন ফেরির” সদস্যরা খুবই আনন্দিত।

নতুন পোষাক পেয়ে উচ্ছসিত ছোট বাচ্চারা।
“স্বপ্ন ফেরির” আহবায়ক ইসাহাক রানা জানান যে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সেই সকল শিশুদের শিক্ষাদান সহ নানা রকম সহযোগিতা করবেন। তিনি আরও বলেন তাদের এরকম কাজ দেখে যেনো বাংলাদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহিত হন এবং সেইসব শিশুদের পাশে দাঁড়াতে পারেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.