আবারও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুব ও সাধারণ সম্পাদক অলক


গণমাধ্যমকর্মীদের প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক দেশ রূপান্তর এবং বাংলাদেশ বেতারের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলক। তারা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু জানান, সংগঠনটির ২০২০-২০২২ সালের জন্য কার্যনির্বাহী কমিটি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলকারীদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং দাখিলকৃত মনোনয়নপত্রগুলো বৈধ হওয়ায় নির্বাচনের আবশ্যকতা দেখা দেয়নি। তাই মনোনয়নপত্র দাখিলকারী কার্য নির্বাহী কমিটির ৯ জনকে গত মঙ্গলবার রাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি দৈনিক যুগান্তরের শিবগঞ্জ প্রতিনিধি মো. জোবদুল হক, সহ-সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক যায়যায়দিনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফয়সাল মাহমুদ, কোষাধ্যক্ষ দৈনিক আলোকিত বাংলাদেশ ও জাগো নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহা. আব্দুল্লাহ, নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো. তসলিম উদ্দীন, একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, ডেইলি স্টারের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রবিউল হাসান ডলার এবং দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আব্দুল মালেক।
প্রেসক্লাব সূত্র জানিয়েছে, নির্বাচিত কমিটি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.