বগুড়ায় পুলিশের অভিযানে ১০টি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার


বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যটেলিয়ানের মাদক বিরোধী অভিযানে ১০ টি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি এবং ১৩৬ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার কৃতরা হলেন, মোঃ ছোটন (২৪), পিতা- রফিকুল ইসলাম, সাং- ভাতশা লালিপাড়া, থানা- সদর, জেলা- জয়পুরহাট, ড্রাইভার মোঃ কাবিল হোসেন (৩২), পিতা- মোঃ বাবু মন্ডল, সাং- কেশবপুর, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট এবং হেলপার মোঃ সেভেন হোসেন (২৮), পিতা- মোঃ আজিজুল হক, সাং- কার্তিকাহা, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ।



বুধবার ২২ জুন বগুড়া জেলার কাহালু থানাধীন ভাগদুবড়া ঈদগাহ্ মাঠের উত্তর পার্শ্বে পাঁকা রাস্তার উপর বগুড়া-নওগাঁ হাইওয়ে রাস্তায় একটি সবজি বোঝায় ট্রাকে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক পুলিশ সুপার মোঃ জয়নুল আবেদীন রাজু।



তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার পুলিশ পরিদর্শক সন্তু বিশ্বাস এর নেতৃত্বে সঙ্গীয় এসআই আতাউর রহমান, এএসআই মোঃ শামছুল হক, নায়েক মোঃ আবুল ফজল, মোঃ সোহেল মাহমুদ, কনস্টেবল মোঃ সাইফ ইকবাল, আহসান হাবিব, রিপন হোসেন, শামীম হোসেন, এবং আনোয়ার হোসেন এর সহায়তায় বগুড়া জেলার কাহালু থানাধীন ভাগদুবড়া ঈদগাহ্ মাঠের উত্তর পার্শ্বে পাঁকা রাস্তার উপর বগুড়া-নওগাঁ হাইওয়ে রাস্তায় একটি সবজি বোঝায় ট্রাকে অভিযান চালায়।



এসময় একটি সবজি ভর্তি ট্রাক তল্লাসি করে ১০টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১৩৬ বোতল ফেন্সিডিল এবং ০১ টি সবজি বোঝাই ট্রাক (যার গাড়ী নং- ঢাকা মেট্রো- ট ২০-৫৬৮০) তিন জন কে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.