নাচোলে সাবেক ছাত্রনেতা বিপ্লবের জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাসান রশিদুজ্জামান বিপ্লবের ৩৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নাচোল সরকারি কলেজ ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫.৩০টার দিকে নাচোল সরকারি কলেজ ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন তার শুভাকাঙ্ক্ষীরা।
এতে উপস্থিত ছিলেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাইরুল ইসলাম, যুবলীগ কর্মি মোঃ অসিম উদ্দিন আপেল, নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক গোলাম ইব্রাহিম সাদ্দাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ কামাল হোসেন ও সহ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান, মুক্তিযুদ্ধ মঞ্চ নাচোল উপজেলা শাখার সভাপতি রাহুল চন্দ্র বর্মন, নাচোল পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফসান আহমেদ বকুল ও নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক সাধন মন্ডল।
আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মোঃ আল মামুন, ছাত্রলীগ কর্মি মারুফ হোসেন, আজিম বিশ্বাস সহ আরো অনেকে।


কোন মন্তব্য নেই