তরুণ লেখকের লিখা কবিতা "অপেক্ষা"

" অপেক্ষা "
ইসহাক রানা

দেখা হয়নি অনেক দিন
পথ চেয়ে বসে আছি তোমার
তুমি আসবে বলে....

অপেক্ষার প্রহর যেন কাটতেই চায়না
বসে আছি ওই পথের দিকে তাকিয়ে
তুমি আসবে বলে....
বলেছিলে কখনো ছেড়ে যাবেনা
তাই আজও আশা নিয়ে দাঁড়িয়ে আছি
তুমি আসবে বলে....

তোমার মত করে নিজেকে তৈরি করেছি,
সেজেছি তোমার পছন্দের সাজে
শুধু তুমি আসবে বলে....

তুমি আসতে দেরি করছ কেন?
আর কত অপেক্ষা করবো আমি?
তুমি তো বলেছিলে আসবো...

দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর
আজও আমি দিন গুনে যাই
তুমি আসবে বলে....

জানো আমি একটি মালা গেথেছি
তোমার পছন্দের ওই বকুল ফুল দিয়ে
তোমায় পরাবো বলে....

আজ ফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে পড়ছে
কই তুমি আর কত দূর
কবে আসবে তুমি?

জানো আমি না তোমার জন্য
কবিতা লিখেছি "অপেক্ষা"
তুমি এসে পড়বে কিন্তু....

তুমি যখন ফিরে আমার সামনে দাঁড়াবে
ভীষণ বকব, রাগ দেখাবো তোমায়
তুমি আলতো করে জড়িয়ে নিও আমায়...

আমি আমার ভুলগুলো সব শুধরে নিয়েছি
নিজেকে তৈরি করেছি তোমার যোগ্য হিসেবে
শুধু তুমি আসবে বলে....

বলোনা আমায় এই অপেক্ষায় কি চিরদিনের?
তুমি কি আসবেনা ফিরে?
নাকি আসবে আমি বহুদূর যাওয়ার পরে??

1 টি মন্তব্য:

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.