খুলনাতে মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ ও গোলাগুলি ঘটনায় নিহত ৪, গুলিবিদ্ধ ৭ জন।
খুলনার খানজাহান আলী থানা এলাকায় মসজিদ কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের হামলার ঘটনায় আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এছাড়া গুলিবিদ্ধ ৭ জনের চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত গোলাম রসুল ও নজরুল ইসলামকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে মারা যান তারা। পরে, খুলনা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। তারা হলেন, সাইফুল ও আফসার।
এ ঘটনার জেরে রাতেই স্থানীয় তিন আওয়ামী লীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেয় প্রতিপক্ষ। পুলিশ বলছে, স্থানীয় দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি ভুক্তভোগীদের পরিবার।
এদিকে, স্থানীয়দের তোপের মুখে পড়েছে পুলিশ ও সাংবাদিকেরা। ঘটনাস্থলে বিরাজ করছে চরম উত্তেজনা।

কোন মন্তব্য নেই