চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নদিতে ডুবে ১ শিশুর মৃত্যু -চাঁপাই প্রতিদিন২৪


চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শম্পা খাতুন (১৩) নামে ৫ম শ্রেণির একছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ডুবে গেলেও আজ বুধবার (২৪ জুন) বেলা ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শম্পা জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত মিজানুর রহমানের মেয়ে। সে শিমুলতলা আইডিয়াল কেজি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য আবু সালেহ আল হাম্মাদ জানান, শিশু শম্পা গতকাল মঙ্গলবার বাড়ির পাশে মহানন্দা নদীতে অন্যদের সঙ্গে গোসলে নামে। এক পর্যায়ে সে ডুবে যায়। স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সাভির্সে খবর দেয়। পরে রাজশাহী থেকে ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বুধবার বালুগ্রাম এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.