সমাজসেবিকা ও নারী নেত্রী কেয়া রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ
মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশিষ্ট সমাজসেবিকা ও নারী নেত্রী কেয়া রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ করা হয়।
অাজ রহনপুর পৌর সভার বিভিন্ন স্থানে দিনব্যাপী ৫০ টি বৃক্ষরোপণ করা হয় ও বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন একাজে সহযোগিতা করেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
মাননীয় প্রধানমন্ত্রী দলীয় সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন অন্তত তিনটি গাছ লাগানোর সেই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে অাজ বৃক্ষরোপণ করা হয়।
স্বাস্থবিধি অনুযায়ী সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার সেই লক্ষ্যে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি র জন্য রহনপুর পৌরসভা ও বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এন্তাজুল হক,বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সিহাব,যুবলীগ নেতা শিবলী নোমান প্রমুখ।



কোন মন্তব্য নেই