নাচোলে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার -চাঁপাই প্রতিদিন২৪


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ  শনিবার দুপুর ২ টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৬৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নাচোল উপজেলার নিজামপুর বাঁশবাড়ীয়া এলাকার আব্দুল হক ও মোমেনা বেগমের ছেলে।



প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নাচোল বাঁশবাড়ীয়া গ্রামের তিন রাস্তার মোড়ে শফিকুল ইসলামের মুদি দোকানের সামনে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে।



খবর পাবার পর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫৫ পিচ ইয়াবাসহ শফিকুলকে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.