নলছিটিতে লরির ধাক্কায় মাহিন্দ্রা চালক নিহত -চাঁপাই প্রতিদিন

ঝালকাঠির নলছিটিতে লরির ধাক্কায় মো. জাকির হোসেন নামের এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাহিন্দ্রার যাত্রী মিজানুর রহমান, ওবায়দুল ইসলাম, তার স্ত্রী সান্তনা আক্তার ও ১০ মাসের শিশুপুত্র আশ্রাফুল আহত হয়েছেন।

রোববার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও আহতদের বরাত দিয়ে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মোল্লা জানান, বরিশালগামী লরির সঙ্গে কাঠেরঘর এলাকায় বাকেরগঞ্জগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার চালক ও চারজন যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা চালক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.