ত্রাণ চেয়ে বিএনপির কাউন্সিলরের লোকের হাতে বৃদ্ধা লাঞ্ছিত -চাঁপাই প্রতিদিন

চট্টগ্রাম নগরের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড কার্যালয়ে ত্রাণ চাইতে এসে বিএনপির কাউন্সিলরের লোকের হাতে এক বৃদ্ধার লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৬ এপ্রিল) বৈরী আবহাওয়া উপেক্ষা করে সরকারি ত্রাণের জন্য গরিব নারী-পুরুষরা ভিড় করেন। এ সময় কাউন্সিলরের লোকজনের হাতে ষাটোর্ধ্ব নূর জাহান বেগম লাঞ্ছিত হন।


ঘটনার প্রতিবাদে উপস্থিত লোকজন বিক্ষোভ করলে ওই নারীকে ত্রাণের থলে গছিয়ে বিদায় দেওয়া হয়।


স্থানীয় লোকজনের অভিযোগ, বিএনপির রজনীতির সঙ্গে জড়িত ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাশেম ত্রাণ বিতরণে অনিয়ম করছেন। গরিবদের ত্রাণ প্রভাবশালীদের দিচ্ছেন তিনি। বৃদ্ধা নূরজাহানের গায়ে হাত তুলেছেন কাউন্সিলরের লোকজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আবুল হাশেম বাংলানিউজকে বলেন, এসব সাজানো নাটক। বৃদ্ধাকে লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের ওয়ার্ড কার্যালয়ের কাছেই ওই বৃদ্ধা থাকেন। তাকে ব্যক্তিগত ও সরকারি ত্রাণ দিয়েছি।

তিনি বলেন, মেয়রের চিঠি অনুযায়ী স্থানীয় রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, মসজিদের ইমামসহ গণ্যমান্যদের নিয়ে আমরা ত্রাণ কমিটির বৈঠক করছিলাম। এ সময় বাইরে ত্রাণের আশায় কিছু মানুষ জড়ো হন। তাদের মধ্যে হট্টগোল হয়েছিলো। আমি এ পর্যন্ত ৩ হাজার প্যাকেট সরকারি ত্রাণ বিতরণ করেছি। কোনো অনিয়ম হয়নি।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.