নববর্ষে অসহায়দের পাশে খাদ্য সামগ্রী নিয়ে বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দূর্যোগের মাঝে বাংলা নববর্ষের দিনে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ।
আজ মঙ্গলবার পহেলা বৈশাখের দিনে মানবিক সরকারি কর্মকর্তা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি (ফুড) সেফাউর রহমানের পৃষ্ঠপোষকতায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের মাঝে খাদ্য হিসেবে চাল, ডাল, তেল, সাবান, পিয়াজ বিতরণ করে বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ ১০০ পরিবারকে বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় এবং নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
এসময় ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে ঘরে থেকে নববর্ষ পালন সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান সুমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক দুরুল হোসেন, বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওসার আলী, সাধারন সম্পাদক সুজন মাহমুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা নাহিদ আকতার হোসেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সহ-সভাপতি সাকিব হাসান জয়, সাংগঠনিক সম্পাদক বাশার শ্যামল, বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাব্বত, ছাত্রলীগ নেতা ফাহমিদুল ইসলাম, খাদেমুল ইসলাম প্রমুখ।



Valoi
উত্তরমুছুন