সেফাউর রহমানের পৃষ্ঠপোষকতায় নাচোলে অসহায়-দুস্থ মানুষের পাশে ছাত্রলীগ


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ  নাচোল পৌরসভা ও আশেপাশের অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নাচোল সরকারি কলেজ ছাত্রলীগ।

মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি (ফুড) মোঃ সেফাউর রহমানের পৃষ্ঠপোষকতায় আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নাচোল সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা নাচোল পৌরসভা, নিজামপুর ইউনিয়ন ও সদর ইউনিয়নের ১০০টি অসহায়-দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, পিঁয়াজ, আলু, তেল ও সাবান দেওয়া হয়।


ডিসি ফুড সেফাউর রহমানের পক্ষ থেকে গতকাল ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে খাদ্য সামগ্রী তুলে দেন ডিসিপত্নী ও বিশিষ্ট সমাজসেবিকা কেয়া রহমান।<br>

আজ খাদ্য সামগ্রী বিতরণের উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন রশিদ, নাচোল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন মাসুদ, নাচোল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আল সাবা, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

এরপূর্বেও নাচোলে ডিসিফুড সেফাউর রহমানের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ মাস্ক, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.