গোমস্তাপুরে লাইফ সেফ কুক স্টোভ প্রকল্পের উদ্বোধন


জলবায়ু পরিবর্তনে বিশেষ অবদান রাখার লক্ষ্যে লাইফ সেফ কুক স্টোভ (ICS) প্রকল্পের উপজেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর মঙ্গলবার ১২ টায় গোমস্তাপুর উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনের আয়োজন করা হয়।
ডেল্টাল্যান্ড এনজিওর ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা ইসলাম এর সভাপতিত্বে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
বক্তব্য রাখেন লাইফ পাটনার গ্রিন এনার্জি লিমিটেডের চেয়ারম্যান জাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ আব্দুল সাত্তার, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, সমাজ সেবা অফিসার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম প্রমুখ।
বক্তারা পরিবেশের উপর ভারসম্য রক্ষা করে উন্নত চুলার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.